বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলের রাউতি টেকবাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার জন্য দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০৭:০৪ অপরাহ্ণ
তাড়াইলের রাউতি টেকবাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার জন্য দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের টেকবাড়ী এলাকার প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়ক এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের কোনো উদ্যোগ না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন টেকবাড়ীসহ আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ।

রাউতি ঈদগাহ ব্রিজ থেকে টেকবাড়ী পর্যন্ত বিস্তৃত এই সড়কটি স্থানীয়দের চলাচলের অন্যতম প্রধান পথ। কিন্তু বর্ষা মৌসুমে এর বেহাল দশা চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, জমে থাকা পানি ও হাঁটুসমান কাদার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল কাদায় আটকে গেলে চালক-যাত্রীদের নেমে ঠেলে তা বের করতে হয়।

শুক্রবার (৩১ জুলাই) সরেজমিনে দেখা যায়, সড়কটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুল-কলেজ ও মাদরাসায় যেতে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক অভিভাবক জানান, বর্ষার দিনে সন্তানদের এই রাস্তা দিয়ে পাঠাতে তারা আতঙ্কে থাকেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। কৃষিপ্রধান এই এলাকার কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। কাঁচা রাস্তার কারণে অনেক সময় যানবাহন পাওয়া যায় না, ফলে বাড়তি পরিবহন খরচ গুনতে হচ্ছে তাদের। এদিকে জরুরি চিকিৎসার ক্ষেত্রেও এই সড়ক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের ভাষ্য, কোনো রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স কিংবা ভালো কোনো যানবাহন এই সড়কে ঢুকতে চায় না। বাধ্য হয়ে রোগীকে কাঁধে বা খাটিয়ায় করে প্রধান সড়কে নিতে হয়।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সড়কটি অবহেলিত থাকলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা এলেই তাদের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয়—দ্রুত টেকবাড়ী সড়কটি পাকাকরণ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। এ জন্য তারা তাড়াইল উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রাউতি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আহের উদ্দিন বলেন, এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি আমি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। রাস্তাটি সংস্কার করা এখন সময়ের দাবি।

রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, রাউতি টেকবাড়ী সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জোর দাবি করছি ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ