ভবঘুরে আইনে লোহাগড়ার অজ্ঞাত বাকপ্রতিবন্ধী বৃদ্ধকে পুনর্বাসনে পাঠালেন ইউএনও
লোহাগড়া, প্রতিনিধি নড়াইল:
ঠিকানা বলতে পারেন না, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ৭০-৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন লোহাগড়ার ইউ এন ও ( নির্বাহী ম্যাজিস্ট্রেট)এস.এম.মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৬) রাত ৪টার দিকে উপজেলা সমাজসেবা অফিসার ও পুলিশের সহায়তায় ওই বৃদ্ধকে লোহাগড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, লোহাগড়া থানার জিডি নং-১৫০৭ মূলে অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে পুলিশ উদ্ধার করে। তার নাম-পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি।
ইউএনও ( নির্বাহী ম্যাজিস্টেট) এস. এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার তথা প্রবেশন অফিসারের প্রতিবেদন পর্যালোচনা করে তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০১ এর ১০(৩)(খ) ধারা মোতাবেক ভবঘুরে হিসেবে ঘোষণা করেন।
এরপর তাকে সরকারি অভ্যর্থনা কেন্দ্র, মিরপুর, ঢাকার সহকারী ব্যবস্থাপকের কাছে প্রেরণের জন্য লোহাগড়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। আদেশে বলা হয়, সরকারি আশ্রয়কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক বিধি মোতাবেক ওই বৃদ্ধের প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন।
আদেশের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, প্রবেশন অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু ও মনির খান তাকে উদ্ধার করে লোহাগড়া থানায় পুলিশ হেফাজতে দেন। লোহাগড়া থানা পুলিশ ওই ব্যাক্তিকে নিয়ে বিভিন্ন স্থানে স্বজন দের উদ্দেশ্য খুজে বেড়ায়।
স্থানীয় সুশীল সমাজ এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন।