কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মাদক বিরোধী মানববন্ধন
আতাউল হাসান দিনার :-
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের শাহী মসজিদ এলাকার আজ ৩১ জুলাই শুক্রবার জুমার নামাজ বাদ এলাকার সর্বস্তরেরজনগণ ব্যানারে এক মানববন্ধন ও র্্যালী অনুষ্ঠিত হয়।
সমাজসেবক মালি হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলার যুবদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন, সাবেক মেম্বার কামরুল ইসলাম, আমিনুল ইসলাম মিন্ঠু, যুবদের পক্ষে মো. মাসুদুর রহমান মাসুদ, আহসান মিয়া, মিজানুর রহমান মিজান প্রমুখ।
নামাজ পরে এলাকায় অভিযুক্ত মাদক বিক্রেতা ৩জন সকল মুসল্লীদের সামনে শপথ করে বলেন তারা আর মাদক ক্রয় বিক্রয় করবে না,
বক্তরা বলেন, এলাকায় মাদক মুক্ত করতে হলে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে যারা বেচাকেনা করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। তাই সকল দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহী মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ দুলাল মিয়া।