শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রিতার কবর জিয়ারত করেন খাদ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ৩১ July ২০২৬ · Friday · ০৬:১৫ অপরাহ্ণ
কালাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রিতার কবর জিয়ারত করেন খাদ্য প্রতিমন্ত্রী

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ কলেজছাত্রী রিতা আক্তারের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি তাঁর নির্বাচনী এলাকায় সফরকালে শহীদ রিতার তালখুর গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, শহীদ রিতা আক্তারের পরিবারের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রিতা আক্তার। আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাঁর মরদেহ গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে এনে দাফন করা হয়। রিতা আক্তার ঢাকার দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ