বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০৯:০৫ অপরাহ্ণ
জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট প্রেসক্লাবের "কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮"-এর নবনির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ জয়পুরহাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে তারা জেলার সকল স্তরের মানুষ, সহকর্মী ও সুধীজনদের নিকট দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত  সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল।এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খা, মাসুদ রানা, সাংবাদিক আব্দুল আলীম এবং সালেহুর রহমান সজীব।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি: সোহেল আহমেদ লিও

সহ-সভাপতি: তানভিরুল ইসলাম রিগান যুগ্ম সাধারণ সম্পাদক: আবু মুসা,কোষাধ্যক্ষ: ইসমাইল হোসেন

লাইব্রেরি সম্পাদক: জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক: মিলন রায়হান,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোয়ান্নাফ হোসেন শিমুল

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শীতল চন্দ্র

কার্যকরী সদস্য: আতাউর রহমান, রুহুল আমিন ও পুলক সরকার।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির নেতৃত্ব জয়পুরহাটের সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই  দুই বছর মেয়াদী (২০২৬-২৮) ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে সাংবাদিক আবু বকর সিদ্দিক  সভাপতি ও সাংবাদিক শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ