সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০৭:২৬ অপরাহ্ণ
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন শেষে ডান্ডাবেরি পড়িয়ে আদালতে তোলা হতো মেহেদী হাসান হিমেলকে

কিশোরগঞ্জ প্রতিনিধি :

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে জোর তৎপরতা চলছে বিএনপিতে। নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি, শোডাউন করে ব্যস্ত সময় পার করছেন।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে গঠিত ২ বছর মেয়াদী কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১ মার্চ। দলীয় সূত্রে জানা যায়, যে কোনো সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নিয়ে ঘোষণা দিতে পারেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দীর্ঘদিন দেশের বাইরে থেকে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের দেখাশোনা করলেও এবারের চিত্র ভিন্ন।ছাত্রদলকে আরও গতিশীল করতে নেতৃত্ব বাছাইয়ে সরাসরি তদারকি করছেন তিনি। ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত সাবেক নেতাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীবান্ধব, ত্যাগী, সৎ ও গ্রহণযোগ্য ক্লিন ইমেজের নেতারা এসব আলোচনায় গুরুত্ব পাচ্ছেন। একইসঙ্গে পারিবারিক ও এলাকার অবস্থানও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ছাত্রদলের শীর্ষ দুই পদের জন্য এরইমধ্যে ডজনের বেশি নেতার নাম দলের অভ্যন্তরে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তবে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা নেতাদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী মেহেদী হাসান হিমেল বলেন, ‘আসন্ন কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আমরা অনেকেই পদ প্রত্যাশী।ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ছাত্রদলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, আমরা কর্মীরা সেটাই মেনে নিয়ে সংগঠনের ঐক্য এবং দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ঢাকার রাজপথের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রনেতা মেহেদী হাসান হিমেল আরো জানান,যেহেতু কেন্দ্রীয় কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে তাই সংগঠনকে গতিশীল করতে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের অপেক্ষায় আছি আমরা।।

এদিকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসারও জোর সম্ভাবনা রয়েছে।এর ফলে আলোচনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান হিমেল। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে এক অকুতোভয় বীর সৈনিক হিসেবে বিশেষ অবদান ও সাংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকায় তার নাম জোর আলোচনায় রয়েছে।শত নিপীড়ন নির্যাতনেও তিনি ছেড়ে যান নি রাজপথ।স্বৈরাচার হাসিনার খুনি বাহিনীর হাতে বার বার নির্যাতনের স্বীকার হয়েছেন মেহেদী হাসান হিমেল।ফিরে এসেছেন মৃত্যুর খুব কাছ থেকে।রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতনের পর ডান্ডাবেরি পড়িয়ে তাকে আদালতে হাজির করা হতো।তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা।কর্মীবান্ধব ছাত্রনেতা হিসেবে তার একটা ভালো পরিচিতি আছে ক্যাম্পাসে।২০১৪ সালের ২৮ শে অক্টোবর রাজপথ থেকে গ্রেফতার হয়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বছরের দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন হিমেল।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি।ঢাকার রাজপথে অগ্রভাগে সক্রিয় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও।তার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিরোধ গড়ে তোলে ছাত্রজনতা।তার বাড়ি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা নিকলীতে।তার পিতা ছিলেন বীরমুক্তিযোদ্ধা মরহুম ডা:আহামদ আলী মিন্টু।যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই মুক্তিযোদ্ধা ও মৃত্যুর আগ পর্যন্ত সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে নিকলীর সাধারণ মানুষের কাছে মিন্টু ডাক্তার হিসেবেই সুনাম সুখ্যাতি অর্জন করে মানবিক ডাক্তার হিসেবে পরিগণিত হয়।মেহেদী হাসান হিমেল পুরান ঢাকা কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে থাকা পরিচিত এই মুখও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে থাকতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন