বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাদক ব্যবসায়ীর দায়ের কোপে যুবদল নেতা রাকিব নিহত

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০২:২৩ অপরাহ্ণ
মাদক ব্যবসায়ীর দায়ের কোপে যুবদল নেতা রাকিব নিহত
মাদক ব্যবসায়ীর দায়ের কোপে যুবদল নেতা রাকিব নিহত

রংপুর প্রতিনিধি ॥ রংপুর মহানগরীতে মাদকবিরোধী অবস্থানের জেরে মাদক ব্যবসায়ীর হামলায় রাকিব হাসান নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নিহত রাকিব হাসান রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের মা নূরী বেগম সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ী মমিনের সঙ্গে তার ছেলে রাকিবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, “আমার ছেলে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মমিনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে মমিন রিকশাযোগে মাছুয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় রাকিবকে দেখতে পেয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে দা বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে।”
তিনি আরও বলেন, “স্থানীয় অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও আতঙ্কের কারণে কেউ এগিয়ে আসেননি। আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মমিন বীরদর্পে সেখান থেকে পালিয়ে যায়।” স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব ও মমিন সম্পর্কে মামা-ভাগ্নে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, “মাদক ব্যবসায়ী মমিনের বিরুদ্ধে রাকিবকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।”
এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ