প্রকাশিত সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ব্যবসায়ী প্রদীপ ব্রম্মের প্রতিবাদ
তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ ব্রম্মের বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে উল্লেখ করা হয়েছে।
প্রদীপ ব্রম্ম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে টং দোকানের আড়ালে মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছেন।প্রকাশিত অভিযোগসংক্রান্ত সংবাদকে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই)গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে প্রদীপ ব্রম্ম বলেন,সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ প্রকাশিত হয়েছে,তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন,তার নামে প্রচারিত কথিত ফেসবুক আইডি, মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট ও অন্যান্য তথাকথিত প্রমাণ সম্পূর্ণ ভুয়া এবং আধুনিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি কখনোই এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
প্রদীপ ব্রম্ম আরও বলেন,আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন ও আমার অবস্থান দুর্বল করার লক্ষ্যেই একটি মহল ষড়যন্ত্র করছে।
তিনি গণমাধ্যমকেও যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলের কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ করেন।
এর আগে তাহিরপুর থানায় প্রদীপ ব্রম্ম ও তার ছেলে অলক ব্রম্মের নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে সুজন পাল(৩৩)।অভিযোগে বলা হয়েছে, আমি ও আমার ছেলের হামলার ঘটনায় সুজন পাল(৩৩) আহত হয়েছেন বলে অভিযোগ তুলে ধরেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে,বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের প্রদীপ ব্রম্মের ছেলে অলক ব্রম্ম(২২) ও তার বাবা প্রদীপ ব্রম্ম পূর্ববিরোধের জেরে মৃত করুনাময় পালের ছেলে সুজন পালকে পিটিয়ে আহত করেন।
সুনামগঞ্জ,আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মহামান্য আদালত আমাদের জামিন মঞ্জুর করেন।