সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদকের সুস্থতার জন্য দোয়া কামনা

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০১:৪০ অপরাহ্ণ
বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদকের সুস্থতার জন্য দোয়া কামনা

মোঃ আল-মাহফুজ শাওন:

খুলনার বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক ও বিএনপির সক্রিয় নেত্রী খায়রুন আক্তার মনি অসুস্থ হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে খায়রুন আক্তার মনির দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। সকলের আন্তরিক দোয়া ও মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশা পরিবারের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন