বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন: দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০২:১৮ অপরাহ্ণ
রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন: দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন: দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

মোঃ ইসমাইল হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (র‌্যাব-১১) ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার  এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে ‘সিমু কনজ্যুমার প্রোডাক্টস’-এর মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং ‘মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ’-এর মালিক আব্দুল বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে মজুদ অবস্থায় জব্দ করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস!  সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩১ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ; নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

আবু হানিফ, স্টাফ রিপোর্টের পাকুন্দিয়া , কিশোরগঞ্জঃটানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৭ অপরাহ্ণ
মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১;  আহত -১

মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ব্যাক্তিদের হাতে নিহত-১; আহত -১

 বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার নিকট...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:২৪ অপরাহ্ণ