বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি- নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ০৯:৫৩ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি- নাসীরুদ্দীন পাটওয়ারী

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় তাড়াইল উপজেলা সদরে পদযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খোলা জায়গায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবি এখনো পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। তিনি দাবি করেন, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।

বক্তব্যের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জের ফজা পাগলাকে (সংসদ সদস্য ফজলুর রহমান) থামান।” তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটছে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি। জনগণ ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে।”

যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। তিনি তরুণদের দেশ গঠনের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে ও 

সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল ও সিনিয়র যুগ্ম-সদস্যসচিব শেখ কাউসার হোসেনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। 

সভা শেষে কেন্দ্রীয় নেতারা আগামী তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ