সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ০৯:৪২ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন: 

সোমবার (২৭ জুলাই ২০২৬) খুলনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, খুলনা সদর থানায় কর্মরত এসআই (নিঃ) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসাররা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে খুলনা সদর থানার মামলা নম্বর-২৯, তারিখ ২২ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার মামলার আসামি এবং খুলনা মহানগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সহযোগী তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), পিতা-মুরাদ শেখ, সাং-৩ নম্বর কাশেম সড়ক, থানা-খুলনা সদর; মো. টিপু হাওলাদার (২৯), পিতা-লাল মোহাম্মদ হাওলাদার, সাং-বসুপাড়া, এতিমখানা মোড়, থানা-সোনাডাঙ্গা; এবং মো. এনামুল হক ইমন (২০), পিতা-মো. আব্দুল বারেক, সাং-পলিটেকনিক কলেজ রোড, থানা-খালিশপুর, খুলনা।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল।

কেএমপি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি ও প্রতারণার মামলার তথ্য রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেএমপি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন