সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ০৯:৩৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার যাএাপুর ইউনিয়ন পরিষদের চত্বরে গুডনেইবারস বাংলাদেশের উদ্যেগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। 

এসময় গুডনেইবারস বাংলাদেশ এর ম্যানেজার রোমিও রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজ সেবা অফিসার মশিউর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার  মিজানুর রহমান,যাএাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুল গফুর,প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, গুডনেইবারস এর প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল। 

এসময় প্রধান অতিথি কুড়িগ্রাম সদর উপজেলা সমাজ সেবা অফিসার মশিউর রহমান মন্ডল বলেন আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। এই শিশুদের কে সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা গুডনেইবারস বাংলাদেশ প্রদান করে যাচ্ছেন। 

বিশেষ অতিথি সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান বলেন শিশুদের সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য গুডনেইবারস বাংলাদেশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন