বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযানে সিটি প্রশাসক

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০১:৫৭ অপরাহ্ণ
জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযানে সিটি প্রশাসক
জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযানে সিটি প্রশাসক

বরিশাল জেলা প্রতিনিধি,সবুজ হাওলদার

জ্বালানি তেলের সংকটকালীন বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে বরিশাল মহানগরীতে পরিদর্শন অভিযান পরিচালনা করেছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সাম্প্রতিক সময়ে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা হচ্ছে কিনা তা তদারকির অংশ হিসেবে তিনি নগরীর চকবাজার, গীর্জামহল্লা ও লাইন রোড এলাকায় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকার নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেন। একইসঙ্গে জরুরি প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোর ক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে একটি লাইট ব্যবহার করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ করা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সরকার দেশব্যাপী নির্দিষ্ট সময়ের পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় প্রশাসন মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে।

পরিদর্শন শেষে সিটি প্রশাসক বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে। ব্যবসায়ীসহ নগরবাসীর সম্মিলিত উদ্যোগেই বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা সম্ভব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ