সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিলগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ফয়সালের

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৯:২১ অপরাহ্ণ
নিলগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ফয়সালের

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগঞ্জ ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ ফয়সাল (২৩) নামে তাবলিগ জামাতের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই ) দুপুরে জোহরের নামাজের আগে নিলগঞ্জ পুরাতন বাজার জামে মসজিদের পাশের ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের গাইটাল  ডুবাইল এলাকার বাসিন্দা।

জানা গেছে, ফয়সালসহ কয়েকজন তাবলিগ জামাতের সাথী আগের দিন নিলগঞ্জ পুরাতন বাজার জামে মসজিদে অবস্থান করছিলেন। শনিবার জোহরের নামাজের আগে তারা ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পাকা ঘাট থেকে কিছুটা সামনে নদীর মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গেলে ফয়সাল হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা দুই সাথী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি নদীর পানিতে তলিয়ে যান। 

ঘটনার পর তাঁর সঙ্গীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। অভিযোগ রয়েছে, খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয় সাংবাদিক জামাল উদ্দিন ফোন করলে প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আমিনুর রহমানের নেতৃত্বে উদ্ধারকর্মী আনোয়ার হোসেন ও কবির হোসেন প্রায় ১০ মিনিটের অভিযানে নদী থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করেন।

নিহতের চাচাতো ভাই ও তাবলিগ জামাতের সাথী মোহাম্মদ রুবেল মিয়া বলেন, ফয়সাল আমার চাচাতো ভাই। সে ডুবাইল এলাকার মোহাম্মদ হেলাল ভাইয়ের ছেলে। আমরা একসঙ্গে তাবলিগ জামাতে এসেছিলাম। এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে মরদেহ উদ্ধার করে এসআই আশিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন