সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৯:১৭ অপরাহ্ণ
নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকালে শহরের কানাইখালী এলাকায় ১১ দলীয় জোট নাটোর জেলা শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হাসাইন আহমদ মেহেদী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হাসান রনি।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হাসান খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হাসান খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইউনুস আলী, জয়েন্ট  সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।

বক্তারা বর্তমান সরকারের প্রতি দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে এবং দেশের মানুষ তা কখনো মেনে নেবে না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন