সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৫ অপরাহ্ণ
জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) জিডির ভিত্তিতে খালিশপুর থানাধীন বৈকালী আফজালের মোড় এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া আইফোনটির মালিক শরিফা ইয়াসমিন ঝর্না। তিনি মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার ঘটনায় কেএমপির সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির সূত্র ধরে পুলিশ মোবাইল ফোনটি শনাক্ত ও উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধার করা আইফোনটি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক শরিফা ইয়াসমিন ঝর্নার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, হারানো মোবাইল ফোন বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধারে সাধারণ ডায়েরির (জিডি) গুরুত্ব রয়েছে। ভুক্তভোগীদের দ্রুত থানায় জিডি করার পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই নম্বর সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শরিফা ইয়াসমিন ঝর্না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন