বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

‘দ্য গাউন জার্নি ২০২৬’ অনুষ্ঠিত: নবীন আইনজীবীদের জন্য দিকনির্দেশনা ও বেসিক গাইডলাইন প্রদান

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০১:৫০ অপরাহ্ণ
‘দ্য গাউন জার্নি ২০২৬’ অনুষ্ঠিত: নবীন আইনজীবীদের জন্য দিকনির্দেশনা ও বেসিক গাইডলাইন প্রদান
‘দ্য গাউন জার্নি ২০২৬’ অনুষ্ঠিত: নবীন আইনজীবীদের জন্য দিকনির্দেশনা ও বেসিক গাইডলাইন প্রদান

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ 
নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘দ্য গাউন জার্নি ২০২৬’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আইন পেশায় নবাগতদের জন্য প্রয়োজনীয় বেসিক গাইডলাইন ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ মতিউর রহমান আকন্দ, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের এডভোকেট। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি আইন পেশার বাস্তব চ্যালেঞ্জ, কোর্ট পরিচালনা, ক্লায়েন্ট হ্যান্ডলিং এবং পেশাগত নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ কামরুল আহসান, উপদেষ্টা, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিট। তিনি নবীনদের উদ্দেশ্যে ধারাবাহিক অধ্যয়ন, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট এ. কে. এম. আমান উল্লাহ বাদল, সভাপতি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিট। তিনি বলেন, এ ধরনের আয়োজন নবীন আইনজীবীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি ছিল তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক, যা ভবিষ্যতে আইন পেশায় দক্ষ জনবল গড়ে তুলতে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ