সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন মোঃ আব্দুল আজিজ

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০২:২৪ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন মোঃ আব্দুল আজিজ

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-রাজ ৩১৪)-এর আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাস-মিনিবাস ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত সড়ক সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ (বাবু)। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই তিনি কুড়িগ্রাম জেলা  শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ এবং সমর্থন কামনার কার্যক্রম শুরু করেছেন।

দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোঃ আব্দুল আজিজ (বাবু) দাবি করেন, সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালনকালে তিনি শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের ঐক্য বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ আব্দুল আজিজ (বাবু) বলেন, “বাস-মিনিবাস শ্রমিক ভাইদের ভালোবাসা, আস্থা ও অনুপ্রেরণাই আমাকে আবারও নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে। আমি দোয়াত-কলম প্রতীকে সকল শ্রমিক ভাইয়ের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”

তিনি বলেন, “অতীতে আমি যেভাবে শ্রমিকদের পাশে থেকেছি, তাদের সুখ-দুঃখে অংশ নিয়েছি এবং সংগঠনের স্বার্থে কাজ করেছি, নির্বাচিত হলে তার ধারাবাহিকতা আরও শক্তিশালী করব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আমি সবসময় কাজ করেছি এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে আগের চেয়ে আরও বেশি দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করব।”

এদিকে, আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী পরিবেশকে ঘিরে শ্রমিকদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ও বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ