শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় মাংস রান্না করতেই সবুজ রং: থানার হেফাজতে রান্না করা মাংস

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৬ অপরাহ্ণ
পাইকগাছায় মাংস রান্না করতেই সবুজ রং:  থানার হেফাজতে রান্না করা মাংস

‎উপজেলা প্রতিনিধি (খুলনা): 

‎পাইকগাছায় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে এক অদ্ভুত ও রহস্যজনক ঘটনার সৃষ্টি হয়েছে। বাজার থেকে কিনে আনা গরুর মাংস কড়াইতে দেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় সবুজ রঙে রূপ নেয়। একই সাথে সেই মাংস ধোয়ার পর ব্যবহৃত পানিও কুচকুচে কালো রূপ ধারণ করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাইকগাছা পৌরসভা এলাকায়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘মডার্ন বেকারি’র কর্মচারীরা একটি পিকনিকের আয়োজনের জন্য পাইকগাছা মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের দোকান থেকে ফ্রিজে সংরক্ষিত ২ কেজি ৯০০ গ্রাম গরুর মাংস ক্রয় করেন। পরে রান্নার জন্য মাংস প্রসেসিং করে কড়াইতে চাপানোর পর মুহূর্তেই ঘটে বিপত্তি। ধোয়ার পানি কালচে হওয়ার পাশাপাশি রান্নার মাত্র দুই মিনিটের মধ্যেই মাংসের বর্ণ গাঢ় সবুজ হতে শুরু করে।

‎মাংসের অস্বাভাবিক এমন পরিবর্তন দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ও ধোঁয়াশার সৃষ্টি হয়। দ্রুতই এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। পরবর্তীতে ঘটনার গুরুত্ব অনুধাবন করে মাংসসহ পুরো বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রহস্যময় সেই মাংস উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মাংসের নমুনা পরীক্ষাগারে (ল্যাব) পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ঠিক কী রাসায়নিক বিক্রিয়া বা ভেজালের কারণে এমনটি ঘটেছে।”

‎এদিকে, বাজারে নিম্নমানের কিংবা ক্ষতিকর রাসায়নিকযুক্ত মাংস বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে চরম ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে। দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে রহস্যের আসল কারণ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ