সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির কমিটিতে এলো মৃত ব্যক্তির নাম

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০১:৪৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির কমিটিতে এলো মৃত ব্যক্তির নাম

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মৃত এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ওই কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদেরও অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) কমিটির একটি চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা এবং সদস্য সচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি প্রকাশ করা হয়। সেই কমিটির ১৮ নম্বর সদস্য হিসেবে রাখা হয় রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা আফাজ উদ্দিনের নাম।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আফাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তার জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছিলেন। অথচ প্রায় পাঁচ মাস পর প্রকাশিত নতুন কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, শুধু মৃত ব্যক্তিকেই নয়, নবগঠিত ইউনিয়ন কমিটিতে জামায়াতে ইসলামী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও স্থান দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের কমিটিতে এমন অনেককে পদ দেওয়া হয়েছে, যারা গত ১৭ বছরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

পদবঞ্চিত নেতাকর্মীদের দাবি, দলের দুর্দিনে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের মূল্যায়ন না করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধাভোগীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তারা এ ঘটনাকে দলীয় গ্রুপিংয়ের ফল বলে মনে করছেন।

তাদের দাবি, অভিযোগ তদন্ত করে উপজেলা ও ইউনিয়ন বিএনপির কমিটি পুনর্গঠন করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক। এদিকে, বিষয়টি নিয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান নিজের ফেসবুক আইডিতে আফাজ উদ্দিনের কবর জিয়ারতের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে রামখানা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা মরহুম আফাজ উদ্দিনের কবর জিয়ারত করেছিলেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছিলেন।

মৃত আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারা গেছেন। মৃত্যুর পরদিন উপজেলা বিএনপির আহ্বায়কসহ কয়েকজন নেতা কবর জিয়ারত ও দোয়া করতে এসেছিলেন। রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিন বিএসসি বলেন, ভুলক্রমে তার নাম কমিটিতে চলে এসেছে। তিনি বিএনপির কর্মী ছিলেন। উপজেলা কমিটি যে তিনি মারা গেছেন, বিষয়টি জানত না।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা মুঠোফোনে কালবেলা প্রতিনিধিকে বলেন মৃত আফাজ উদ্দিনকে কমিটিতে রেখে খসড়া কমিটি করা হয়েছিল, বিগত সংসদ নির্বাচনের কারণে কমিটি ঘোষণা করা হয়নি, এখন কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে ভুলবসত আগের কমিটিই সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল, এখন ঘোষিত কমিটিতে ১৮ নং মৃত আফাজ উদ্দিন এর পরিবর্তে মোঃ শমসের আলীক অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ