শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিখোঁজের ১৬ ঘন্টা পর নদী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ১০:৫১ অপরাহ্ণ
নিখোঁজের ১৬ ঘন্টা পর নদী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার

আল-আমিন,নিকলী প্রতিনিধি:

নিঁখোজের ১৬ ঘন্টা পর নদী থেকে তাওহীদ (১৩)নামের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের পুর্ব টেঙ্গুরিয়া গ্রাম সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়।নিহত তাওহীদ সিংপুর ইউনিয়নের টেঙুরিয়া গ্রামের গুলজার আমহদের পুত্র। নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সুত্রে জানা যায়,সোমবার বিকেলে ঘর থেকে বের হয়েছিল খেলতে। এর পর থেকে নিখোঁজ হয় তাওহীদ।রাতেই থানায় নিখোঁজ ডায়েরী করেছে পরিবার।সকাল ৮টার দিকে নদীর পানিতে ভেসে উঠলে স্থানীয় নৌকার মাঝি ও এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানেই কর্তব্যরত চিকিৎসক ডা.ফাহমিদা সুলতানা মৃত ঘোষণা করেন।সংবাদ পেয়ে নিকলী থানা পুলিশের একটি টিম হাসপাতালে আসে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।তবে পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে নিহতের বাবা জানান।

এদিকে এলাকাবাসী দাবি করেন,বর্ষার মৌসুমে হাওরে পানিবন্ধী হাজারো মানুষ।তার উপরে ঘুরতে আসে এলাকায় পর্যটক।কিন্তু কোন দুর্ঘটনা ঘটলে উদ্ধারের জন্য কোন ডুবুরি দল নিকলীতে নাই,কিশোরগঞ্জ সদর বা ভৈরব থেকে ডৃবুরি দল নিয়ে আসতে প্রায় ১৫/২০ঘন্টা পার হয়ে যায়।যার কারনে এরকম দুর্ঘটনায় জীবিত কাউকে উদ্ধার করা যায় না।একদিকে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটে প্রশিক্ষিত ডুবুরি দল না থাকায়।অন্যদিকে প্রাণহানির ঘটনায় আহাজারি বাড়ছে স্বজনদের।স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুত একটি ডুবুরি দলের টিম স্থায়ীভাবে নিকলীতে নিয়োগ করার জন্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সজিব ঘোষ জানান,সকালেই হাসপাতালের জরুরি বিভাগে একটি শিশুর লাশ নিয়ে আসা হয়েছে।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তী লাশ পুলিশে হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্তের জন্য।মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতেই মর্গে প্রেরণ করা হয়।

উল্লেখ্যঃ চলতি মাসের জুলাইয়ের ৯তারিখে সিংপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের  ধনু নদী থেকে শান্তনা নামের মেয়ে ১১জুলাই গাজিপুর থেকে আসা পর্যটক শরিফুল নোয়াপাড়া হাওর থেকে ভাসামান অবস্থায় লাশ উদ্ধার, কারপাশা ইউনিয়নের নানশ্রী হাওর থেকে মোনায়েমের লাশসহ ৪জনের লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ