বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় প্রধানমন্ত্রীর মেশিন-বাইসাইকেল-বৃত্তি পেল লোহাগড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ০৮:২৩ অপরাহ্ণ
লোহাগড়ায় প্রধানমন্ত্রীর মেশিন-বাইসাইকেল-বৃত্তি পেল লোহাগড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী

জেলা প্রতিনিধি, নড়াইল:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মংগলবার ২১ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ জনকে সেলাই মেশিন, ৬ জনকে বাইসাইকেল ও ১টি পরিবারকে বসতঘর প্রদান করা হয়। এছাড়া ৪০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৭৬ হাজার০৯৬ টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীরিন আকতার।

এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন,  উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জামশেদ আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা জামায়াত ইসলামির আমীর মওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা মোঃ ইমরান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ