বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:২৮ অপরাহ্ণ
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

 কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব  শওকতুল ইসলাম শকু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট হ্রদরোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ ইকবাল আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃমোঃনাজমুল ইসলাম,   কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান,কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল,লংলা আধুনিক ডিগ্রী কলেজর সাবেক অধ্যক্ষ আতাউর রহমান চন্দন, ব্যবসায়ী শেলুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথি   শওকতুল ইসলাম শকু এমপি বলেন,বৃহত্তর সিলেটের মধ্যে আমি সংসদে বেশী ফ্লোর পেয়েছি।কুলাউড়ার উন্নয়নে আমি বেশী ভূমিকা রাখতে পারছি। তিনি বলেন, অতীতে কুলাউড়ায় বাঘা বাঘা এমপি ছিলেন, কিন্ত রাস্তাঘাটের কোন পরিবর্তন হয়নি।স্বাধীনতার ৫৫ বছরে কুলাউড়ার কাংখিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, আমি রাস্তাঘাটের উন্নয়নকে অধিক গুরুত্ব দিচ্ছি।আগামী ৫ বছরে কুলাউড়াকে একটি মডেল  উপজেলায় রুপান্তরিত করব ইনশাআল্লাহ। 

এমপি বলেন,সিলেট বিভাগের স্বনামধন্য ডাক্তারগনের সমন্বয়ে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারটিতে আমার আর্থিক সংকট রোগী  যাতে সহজলভ্য চিকিৎসা পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য উদোক্তাদের প্রতি আহব্বান জানান। অনুষ্টানের পূর্বে এমপি শওকতুল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,ডাক্তারবৃন্দসহ সমাজের বিভিন্নস্থরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ