বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

চট্টগ্রাম সাতকানিয়ায় হ্যান্ডস ফর হিউম্যানিটির ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৯:১৭ অপরাহ্ণ
চট্টগ্রাম সাতকানিয়ায় হ্যান্ডস ফর হিউম্যানিটির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন হ্যান্ডস ফর হিউম্যানিটি। শনিবার (১৮ জুলাই) সংগঠনটির উদ্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় ১০ কেজি ওজনের একটি খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা হয়, যার আনুমানিক মূল্য ছিল ৫০০ টাকা। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।

হ্যান্ডস ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব বলেন, “আমাদের কার্যক্রম শুধু ফিলিস্তিনকেন্দ্রিক নয়। মানবতা যেখানে বিপর্যস্ত হবে, সেখানেই আমাদের সামর্থ্য অনুযায়ী ছুটে যাওয়ার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের দুর্দশার খবর পেয়ে আমরা দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি। মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠনের আহ্বায়ক ফয়সাল বলেন, “বন্যাকবলিত মানুষের দুর্ভোগ আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। তাই সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, হ্যান্ডস ফর হিউম্যানিটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনার মাধ্যমে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ