বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৫:৩৪ অপরাহ্ণ
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- ত্রাণ প্রতিমন্ত্রী

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ 

ময়মনসিংহে শনিবার (১৮ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করলেও মূল ভূমিকা গ্রহণ করতে হবে পরিবারকেই। একটি রাষ্ট্রের নাগরিকদের সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার যেমন দায়িত্ব পালন করে, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে একজন সুনাগরিক, ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পরিচর্যার ভূমিকাই মুখ্য। চলাফেরা, অভ্যাস, বন্ধুবান্ধব থেকে শুরু করে সন্তানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে একজন সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবেই সন্তান যেমন মাদক থেকে শুরু করে সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তেমনি দেশগঠনের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিক। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করবে এবং করে চলেছে। সমাজ থেকে মাদক নির্মূল করা, একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। আমরা সবাই যে মাদকবিরোধী, সে বিষয়টি বোঝানোর স্বার্থেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

আজ, ১৮ জুলাই ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় বনাম সাংবাদিকদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

উৎসবমুখর পরিবেশে আয়োজিত মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটি ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ নগরীর বিভিন্ন স্তরের নাগরিকগণ উপভোগ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ