শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় বস্তাভর্তী ইয়াবাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০২:০৪ অপরাহ্ণ
উখিয়ায় বস্তাভর্তী ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নদীপথে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারকালে হাতেনাতে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া আটটার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটক মাদক কারবারির নাম হাফিজ উল্লাহ (২১)। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার এফডিএমএস, এফডব্লিউ ই-১৮ গ্রামের আঃ শুককুরের ছেলে। আজ বিকেলে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ৪ কিলোমিটার উত্তর দিকে এবং শূন্য লাইন থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া গ্রামের খালের মুখ নামক স্থানে অবস্থান নেয়। সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে নদীপথে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়।

বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চ্যালেঞ্জ করলে তিনি নদীপথে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে হাফিজ উল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার মাথায় থাকা বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের কার্টন থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজ উল্লাহ স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এই ইয়াবার বড় চালানটি নিয়ে এসেছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং এই চক্রের সাথে জড়িত অন্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময়ই জিরো টলারেন্স নীতিতে অনড় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ