শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শ্রীপুর উত্তর ইউনিয়নের মানুষের সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০২:০৩ অপরাহ্ণ
শ্রীপুর উত্তর ইউনিয়নের মানুষের সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া,ভালোবাসা ও সমর্থন চেয়েছেন(সম্ভাব্য)চেয়ারম্যান পদপ্রার্থী,বিশিষ্ট আলেম সমাজসেবক, শিক্ষানুরাগী গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সৎ আমানতদার অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ আলহাজ্ব হাফিজ মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী।

আলহাজ্ব হাফিজ মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী বলেন, প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও বাল্যবিবাহমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

 নদীভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

যুবসমাজকে কর্মসংস্থান,খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া।

 অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিশ্চিত করা।

ইউনিয়নের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা দিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা।

স্থানীয়দের প্রত্যাশা,দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত। তিনি মরহুম ফৌজদার আলী(কবিরাজ) সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব হাফিজ মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী নির্বাচিত হলে সততা, সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের মাধ্যমে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফিজ মাওলানা মুশতাক আহমদ গোলকপুরী 

প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ