বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

“সমতাভিত্তিক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন”

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৭:৩৪ অপরাহ্ণ
“সমতাভিত্তিক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন”

‎বেরোবি প্রতিনিধি:

‎স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহসপতিবার ১৬ জুলাই সকালে আরএইচস্টেপ-এর অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে রংপুর শাখা কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক-এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার ইশরাত জাহান ইশিতা।

‎প্রধান অতিথির বক্তব্যে জনাব অনিরুদ্ধ কুমার রায় বলেন, একটি মানবিক, সমতাভিত্তিক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে তরুণ নারী ও প্রতিবন্ধী তরুণ-তরুণীরা যেন তাদের প্রয়োজন, অভিজ্ঞতা ও মতামত নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে পারে, সে পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসা গ্রহণের বিষয় নয়; এটি মর্যাদা, সমান সুযোগ এবং সামাজিক ন্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

‎বিশেষ অতিথি ইশরাত জাহান ইশিতা বলেন, জেন্ডার সমতা ও বৈচিত্র্যকে গুরুত্ব না দিয়ে কোনো স্বাস্থ্য সংস্কার কার্যক্রম দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। নারীদের পাশাপাশি প্রতিবন্ধী, প্রান্তিক ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য নিরাপদ, বৈষম্যহীন এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদার করা হলে স্বাস্থ্য খাত আরও কার্যকর ও জনমুখী হবে। তিনি সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে মেন্টর রুমান একটি অংশগ্রহণমূলক সৃজনশীল (Creative) সেশন পরিচালনা করেন। সেশনে অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনার মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারে তরুণ নারী ও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অংশগ্রহণের বর্তমান অবস্থা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং কার্যকর সমাধানের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন, জেন্ডার সংবেদনশীল স্বাস্থ্যসেবা এবং প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপ-এর অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়।

‎ সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য খাত সংস্কারের সফল বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি করার পাশাপাশি নারী ও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

‎তিনি আরও  বলেন, সবাইকে সঙ্গে নিয়েই একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। কর্মসূচিতে বিভিন্ন তরুণ-তরুণী, প্রতিবন্ধী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়ন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ