শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ

মো: আল-মাহফুজ শাওন:

টানা সাত দিনের ভারী বর্ষণে খুলনা নগরীর ফুটপাতজীবী হকারদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ও অর্থনৈতিক বিপর্যয়। বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত কার্যত ফাঁকা থাকায় তাদের ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে। অনেক হকারের অভিযোগ, দিনের পর দিন দোকান খুলেও একটি টাকার বিক্রিও হচ্ছে না।

খুলনা নগরীর ডাকবাংলা মোড়, শিববাড়ী, নিউমার্কেট, রয়্যাল মোড়, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় শত শত হকার প্রতিদিন জীবিকার সন্ধানে বসেন। এ ছাড়া নগরজুড়ে অগণিত মানুষ এই পেশার সঙ্গে জড়িত। কিন্তু টানা বৃষ্টিতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে ফুটপাত। ফলে তাদের আয় একেবারে তলানিতে নেমে এসেছে।

হকাররা জানান, তারা দিন এনে দিন খাওয়া মানুষ। প্রতিদিন যা বিক্রি হয়, তা দিয়েই সংসার চলে। কিন্তু কয়েক দিনের এই দুর্যোগে অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। ঘরে চাল-ডাল নেই, সন্তানদের চাহিদা পূরণ করতে পারছেন না। ধার-দেনা করে কোনোমতে সংসার চালাতে হচ্ছে।

তাদের অভিযোগ, এ দুর্দিনে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো ধরনের সহায়তা পাননি। বর্ষাকালে প্রতি বছরই তাদের ব্যবসায় মন্দা দেখা দিলেও এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

হকাররা সংশ্লিষ্ট প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অন্তত জরুরি খাদ্য সহায়তা ও স্বল্পসুদে বা সহজ শর্তে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হলে তারা এই দুর্যোগ কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

স্থানীয় সচেতন মহলও মনে করছেন, ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ীরাই নগর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ