রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম, একজন আটক

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ১১:৩৮ অপরাহ্ণ
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম, একজন আটক

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন):

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মিঠামইন উপজেলার বেরীবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর দুইজন পালিয়ে যায়।

গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এইসব তথ্য নিশ্চিত করে মিঠামইন থানা পুলিশ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ