সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

ভৈরবে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৬:৪৩ অপরাহ্ণ
ভৈরবে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভৈরবে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিনিধি:-ভৈরবে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ব্যবস্থাপনায় ০৭ ও ০৮ এপ্রিল’২০২৬ খ্রি. দুই দিনে মোট ১২০ জন ফ‍্যামিলি কার্ড ধারী ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।এ অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন বারটান এর পরিচালক (উপসচিব) জনাব রেহেনা আকতার। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ ও বারটান প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণা এর ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয় । প্রশিক্ষণটি পরিচালনা করেন বারটান আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার অঞ্চল প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোসা.আলতাফ-উন-নাহার।
উদ্বোধনী বক্তব্যে পরিচালক বলেন, পুষ্টি হচ্ছে খাদ্য নির্বাচন, নির্বাচিত খাদ্য বিজ্ঞানসম্মতভাবে রান্না করা এবং বিজ্ঞানসম্মত খাদ্য গ্রহন করা । তিনি আরও বলেন, খাদ্য তখনই পথ্য হবে যখন আমরা খাদ্যের পুষ্টিমান বজায় রেখে গ্রহন করব। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ জ্ঞান প্রাত্যহিত জীবনে প্রয়োগ করার আহ্বান জানান ।
প্রশিক্ষণে বিভিন্ন সেশনে পারিবারিক পর্যায়ে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, প্রতিদিনের খাবার নির্বাচন, নির্বাচিত খাবার রান্নার জন্য প্রস্তুতকরণ, বিজ্ঞানসম্মতভাবে রান্নার কৌশল,পুষ্টি উপাদান সংরক্ষিত রেখে খাদ্য সংরক্ষণ এর কৌশল, পরিবেশন, পরিস্কার পরিচ্ছন্নতাসহ খাবার এর উপাদান প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পারিবারিক সচ্ছলতার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য পাইলট প্রকল্প ‘‘ফ্যামিলি কার্ড” ধারী ও তাদের পরিবারের সদস্যদের ১২০ জন সদস্যকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ