বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই শহিদ দিবসে বেরোবিতে যারা আসবেন

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
জুলাই শহিদ দিবসে বেরোবিতে যারা আসবেন

‎বেরেবি প্রতিনিধি:

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, লাল ব্যাজ ধারণ, শোক র‍্যালি, শহিদদের কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৭টা ৩০ মিনিটে জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে লাল ব্যাজ ধারণ ও শোক র‍্যালি অনুষ্ঠিত হবে।

‎সকাল ১০টা ১৫ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে শহিদ আবু সাঈদের স্মৃতিচারণ ও পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টা ৩০ মিনিটে ‘জুলাই শহিদ স্মরণে’ বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৫টায় কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী জনাব আহমেদ আযম খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহিদ আবু সাঈদের বাবা জনাব মোঃ মকবুল হোসেন ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি আবদুল হাই শিকদার।

‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর  উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ