শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শন করলেন ফ্লোটিলা অধিনায়ক

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০৪:৫৬ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শন করলেন ফ্লোটিলা অধিনায়ক

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি নৌ শাখা কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম (বিএন)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯:০০ ঘটিকায় তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।

ক্যাম্পাসে পৌঁছালে ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম-কে ফুল দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এরপর বিএনসিসি ক্যাডেটদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন:

সুরাইয়া আক্তার, পিইউও (মহিলা প্লাটুন), বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয়।

মোঃ মাসুদ রানা, পিইউও (পুরুষ প্লাটুন), বিএনসিসি নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয়।

ড. আবদুল বাতেন চৌধুরী, পিইউও (সেনা শাখা)।

বিএনসিসি সামরিক প্রশিক্ষক এবং কন্টিনজেন্টের ক্যাডেটবৃন্দ।

গার্ড অব অনার গ্রহণ শেষে ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান তাঈম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-এর সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্লাটুনের সার্বিক কার্যক্রম, ক্যাডেটদের প্রশিক্ষণের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ