বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই বিপ্লবের সম্মানে ‘স্থায়ী জুলাই স্মৃতিফলক’ স্থাপনের উদ্যোগ ইবি প্রশাসনের

অনলাইন ডেস্ক ১৪ July ২০২৬ · Tuesday · ০১:০৩ অপরাহ্ণ
জুলাই বিপ্লবের সম্মানে ‘স্থায়ী জুলাই স্মৃতিফলক’ স্থাপনের উদ্যোগ ইবি প্রশাসনের

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় :

চব্বিশের জুলাই গনঅভ্যুত্থানের সম্মানে ‘স্থায়ী জুলাই স্মৃতিফলক’ স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের গ্রাফিতি সংরক্ষণার্থে একটি ডামি গেইট করার উদ্যোগ নিয়েছে তারা। মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ঠিক সামনে ডায়না চত্বর ঘেষে প্রাক্তন মৃত্যঞ্জয়ী ম্যূরালের স্থানে স্থায়ীভাবে একটি জুলাই স্মৃতিফলক স্থাপন করা হবে। আগামী এক তারিখে এটি উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এদিকে প্রধান ফটকের ঠিক উত্তর বা দক্ষিণ পাশে প্রধান ফটকটির বর্তমান চিত্রের আদলেই করা হবে একটি ডামি গেইট। এদিকে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলারও উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা জুলাই স্মৃতি সংরক্ষণশালাও পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমি নিজেই জুলাইয়ের উপাচার্য। সুতরাং আমরা জুলাই গ্রাফিতি মুছে দিতে চাচ্ছি এটা এক ধরনের বিভ্রান্তীকর তথ্য। বরং জুলাইয়ের সম্মানার্থেই আমরা স্থায়ী জুলাই স্মৃতিফলক স্থাপনের উদ্যোগ নিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী এটি উদ্বোধন করবেন। তাছাড়া প্রধান ফটকের আদলেই আরেকটি ডামি গেইট আমরা পাশেই করছি। তাছাড়া ফ্যাসিস্টদের কোনো চিহ্ন যাতে ক্যাম্পাসে না থাকে সেজন্য তাদের সকল গ্রাফিতি মুছে ফেলা হবে। জুলাই নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে যা আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ