বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৩ July ২০২৬ · Monday · ০৭:০৫ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কর্মশালাটি "গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)" প্রকল্পের আওতায় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী  কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং আলোচক হিসেবে বক্তব্য দেন ডিআইএস  মো. মারুফ খান আকাশ।এছাড়া পরামর্শক হিসেবে ছিলেন  বেস্ট কলসাল্টিং  সার্ভিসেস লিমিটেড। 

কর্মশালায় ভাঙ্গুড়া উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও সড়ক অধিকার (Right of Way) নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহের মধ্যে ভাঙ্গুড়া–অষ্টমনিষা রোড, শরৎনগর জিসিএম–বনওয়ারী নওগাঁ  জিসিএম রোড, ভাঙ্গুড়া –নওগাঁ  জিসিএম রোড, ভেড়ামারা –ধাউয়াঘাটা  হাট  রোড (ভাঙ্গুড়া অংশ), ভাঙ্গুড়া উপজেলা সদর–বনওয়ারী-নগর জিসিএম রোড (চর ভাঙ্গুড়া পুরানপাড়া) এবং ভাঙ্গুড়া –অষ্টমনিষা রোড-এর বর্তমান অবস্থা, সীমানা নির্ধারণ, উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বক্তারা বলেন, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর হবে এবং সড়কের অধিকার সংরক্ষণ ও টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ