শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিকলী হাওরে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটক

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০১:৩৫ অপরাহ্ণ
নিকলী হাওরে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটক

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসলে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে নিকলী হাওরে নৌকা ভ্রমণে আসেন শফিকুল। দুপুর আনুমানিক ১:৪৫ থেকে ২:০০ টার মধ্যে তিনি কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। এ সময় তীব্র স্রোতের টানে তিনি মুহূর্তেই তলিয়ে যান। তাঁর সাথে থাকা সঙ্গীরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার অফিসার ইনচার্জ ওসি মো:মাহবুবুর রহমান জানায়, নিখোঁজের সংবাদ প্রাপ্তির পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভৈরব স্টেশনের একটি চৌকস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরিরা স্থানীয়দের সহায়তায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। তবে হাওরের প্রবল স্রোত ও অন্ধকার নেমে আসায় রাত ৭:৪৫ মিনিটে প্রথম দিনের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পর্যটকের সন্ধানে আগামীকাল শনিবার (১১ জুলাই) সকাল ৭:০০ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। এদিকে এ ঘটনায় নিখোঁজের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ