শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চকরিয়া বন্যার পানিতে আরো এক কিশোরী নিহত, মৃতের সংখ্যা বেড়ে ২৮

অনলাইন ডেস্ক ১০ July ২০২৬ · Friday · ০৮:৫৪ অপরাহ্ণ
চকরিয়া বন্যার পানিতে আরো এক কিশোরী নিহত, মৃতের সংখ্যা বেড়ে ২৮

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী হাসনাতুল জান্নাত ঝর্ণা নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত হাসনাতুল জান্নাত ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বন্যার পানিতে প্লাবিত বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় রওনা দেন আব্দুল মালেক। পথে রসুলাবাদ এলাকায় প্রবল স্রোতে নৌকাটি উল্টে গেলে ঝর্ণাসহ তিন বোন পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঝর্ণা নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দীর্ঘ উদ্ধার অভিযানের পর ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় দুপুরে ঝর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মো.ছালেকুজ্জামান জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে এলাকায় তীব্র ¯্রােতের সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক পানির নিচে থাকায় মানুষ বাধ্য হয়ে নৌকায় চলাচল করছে। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।সর্বশেষ এ পর্যন্ত কক্সবাজার জেলায় ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রশাসন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ