বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশ

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০২:৫৩ অপরাহ্ণ
কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ মোকাররম হোসাইন ল,কালাই জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকেল ৩ টায় কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর  রশিদ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব,সহ: কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নওশাদ, আহমেদ মুসাসহ আরও অনেকেই।
এসময় কালাই উপজেলার আউশ এর ১০০ জন  কৃষককে ( জনপ্রতি) ৫ কেজি করে ধানবীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি এছাড়াও ৭০ জন কৃষককে পাটবীজ ১ কেজি, ৫ কেজি এমওপি, ৫ কেজি ডিএপি সার বিতরণ করার জন্য উদ্বোধন করা  হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন তালুকদার

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।দেশ-বিদেশে অবস্থানরত ও তাহিরপুর উপজেলা এবং শ্রীপুর উত্তর ইউ...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪২ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

অসহায় বৃদ্ধার পাশে মানবিক উদ্যোগ: ঘর নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় নেতৃবৃন্দ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকা...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৪০ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়াসিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানী...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলার চাড়োল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ঈদুল আজহার শুভেচ্ছা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ঠাকু...

২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৩ অপরাহ্ণ