শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকায় উত্তরকুমেরপুর মেম্বার বাজার  এলাকায় সহ নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ত্রিমোহনী মোড় (নাগেশ্বরী-কুড়িগ্রাম বিশ্বরোড) এলাকায় বৃহস্পতিবার বিকেলে পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উত্তরকুমেরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল গনি মিয়া। এছাড়াও বক্তব্য দেন ভোগডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফখরুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস আলী, মাহমুদুল হাসান, আলম মিয়া (ভোগডাঙ্গা) এবং ইউসুফ আলী (ভোগডাঙ্গা)।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ছোবলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্র নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মোঃ আব্দুল গনি মিয়া তাঁর বক্তব্যে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকমুক্ত ভোগডাঙ্গা গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আজকের এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। ভাংড়ির বাজার, উত্তরকুমেরপুর মেম্বার বাজার এবং ত্রিমোহনী মোড়—এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পৃথকভাবে জনগণের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মাঝেও সচেতনতার বার্তা পৌঁছে যায়।”

অন্যান্য বক্তারাও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানান। তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়া এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তিনটি স্থান থেকেই পৃথক মাদকবিরোধী র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ