শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাভারের শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৯ July ২০২৬ · Thursday · ০২:০৯ অপরাহ্ণ
সাভারের শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার

ঢাকা জেলা প্রতিনিধি :

সাভারের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলায় আসামী বাবুল ওরফে কানা বাবুলের( ৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে পুলিশ তার দিলকুশাবাগের বাসা হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সম্প্রতি দীর্ঘ হাজত বাসের পর জামিনে মুক্তি পান তিনি।

সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১১টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এস আই আসিস রাত ১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নির্ভরযোগ্য সূত্র জানায় তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যাসহ একাধিক হ্ত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজন মামলা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ