মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০২:৪৬ অপরাহ্ণ
খুলনায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
খুলনায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন : খুলনা 
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি ডিবি)-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেজ), রোড নং-৯ এর একটি ভাড়াকৃত বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ড্রয়িং রুম থেকে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রূপক মন্ডল (৩০), অনুপম বর্মন (৩২), মোহিত সরদার (২৮) ও সুমন রায় (২৮)। তাদের সবার স্থায়ী ঠিকানা খুলনা জেলার দাকোপ উপজেলার হরিণটানা এলাকায়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬টি বাটন ফোন এবং একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া ৮৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা পরস্পরের যোগসাজশে মোবাইল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা ও তাতে অংশগ্রহণ করতেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিকাশ, নগদ, রকেট, উপায় এবং Binance অ্যাপ ব্যবহার করে অবৈধ ই-লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ