মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:৪৬ অপরাহ্ণ
যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ
যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:
 যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ। আগামী ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিতে সকাল সাড়ে আটটায় টাউন হল ময়দান থেকে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কালেক্টরেট মার্কেটের সামনের গেট দিয়ে বের হয়ে দড়াটানা চিত্রামোড় চৌরাস্তা কোতোয়ালী থানার সামনে দিয়ে বিবর্তণ ও কিংশুকের সামনে দিয়ে মাইকপট্টি হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হবে।

বুধবার বেলা এগারটায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে আয়োজিত প্রস্তুতি সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ নিষিদ্ধ থাকবে। তবে মুখোশের প্রতিকৃতি হাতে বা প্লাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এ সব সংগঠনকে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠান করার আগে থেকে প্রশাসনকে অবহিত করতে হবে এবং সন্ধ্যার আগে সব ধরণের অনুষ্ঠান শেষ করতে হবে।

সভায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “যশোরে বরাবরই নান্দনিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। তবে নতুন সরকারের নতুন নববর্ষকে আমরা আরো আনন্দঘন, উৎসবমূখর ও বর্ণিল আয়োজনে করতে চাই।” আবহমান বাংলার চিরাচরিত রূপ শোভাযাত্রায় ফুটিয়ে তোলার জন্য তিনি সবাইকে উদাত্ত আহবান জানান।

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিক টানাপোড়েনের মধ্যেও পহেলা বৈশাখ উদযাপনে নানা প্রস্তুতি নেয়। তাদের পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য যারা অনুষ্ঠান আয়োজন করছে, এমন প্রতিটি সংগঠনকে জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শোভাযাত্রা ও বৈশাখের সকল অনুষ্ঠান আয়োজন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে পুলিশ বিভাগ। যানজট নিরসনসহ নিরাপত্তা প্রদানের সব ধরণের সহায়তা করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে সব সংগঠনকে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য তিনি অনুরোধ করেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও যশোর ক্লাবের সাধারণ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক নেতা সানোয়ার আলম খান দুলু, দীপংকর দাস রতন, কাজী মামুনুর রশীদ, দেওয়ান মোর্শেদ আলম ও আনিসুজ্জামান পিন্টু প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ