সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক সহ নিহত ৩

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ০৫:৫২ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক সহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।  

সোমবার বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।  

নিহতরা হলেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিকের একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।এ সময় পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

পাকুন্দিয়া থানার ওসি এম এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন