শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ঘরবাড়ি চাপা দিলো পাথরবোঝাই ট্রাক, ১ শিশুর মৃত্যু ,আহত ১

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ১২:৩৯ অপরাহ্ণ
লোহাগড়ায় ঘরবাড়ি চাপা দিলো পাথরবোঝাই ট্রাক, ১ শিশুর মৃত্যু ,আহত ১

লোহাগড়া  প্রতিনিধি, নড়াইল: 

নড়াইলের লোহাগড়ায় রাতের আঁধারে পাথরবোঝাই ড্রাম ট্রাক উল্টে টিনের ঘরের উপর পড়ে ১৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী গুরুতর আহত হয়েছে।

সোমবার ৬ জুলাই  রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া থানার নলদী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু খানম (১৩) এবং আহত শামিমা আক্তার সেতু (১৬) তারা নলদী খালপাড়া গ্রামের বাসিন্দা হাফিজার মোল্লার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরের উপর উল্টে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন গুরুতর আহত হয়। 

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক মিতু খানমকে মৃত ঘোষণা করেন। সেতুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আঃ রহমান জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ