মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
জাতীয়

পুলিশের ৬ ডিআইজিকে বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক ০৬ July ২০২৬ · Monday · ১২:৩৭ অপরাহ্ণ
পুলিশের ৬ ডিআইজিকে বদলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

মো: আল-মাহফুজ শাওন :

 বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আবারও রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের ছয়জন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

 বদলি হওয়া কর্মকর্তারা হলেন—- ডিআইজি এসবি, ঢাকা মো. ফয়সাল হোসেনকে ডিআইজি, ঢাকা রেঞ্জে পদায়ন। পুলিশ কমিশনার (ডিআইজি), বিআরএমপি, বরিশাল মো. আসিফ সাঈদকে ডিআইজি, রাজশাহী রেঞ্জে পদায়ন।ডিআইজি, পুলিশ অধিদপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ কমিশনার (ডিআইজি), বিআরএমপি, বরিশালে পদায়ন। ডিআইজি, বরিশাল রেঞ্জ মো. মোস্তাফিজুর রহমানকে ডিআইজি, খুলনা রেঞ্জে পদায়ন।ডিআইজি, খুলনা রেঞ্জ মো. রেজাউল হক (পিপিএম)কে ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশে পদায়ন।ডিআইজি, রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহাবুদ্দিন (পিপিএম) কে ডিআইজি, এপিবিএন, ঢাকায় পদায়ন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ