বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাহমিদ-আবিরের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ

অনলাইন ডেস্ক ০৪ July ২০২৬ · Saturday · ০১:৩৫ অপরাহ্ণ
তাহমিদ-আবিরের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছায়া জাতিসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মাহাদী হাসান আবির। 

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ডঃ মঈনুল হাসান এবং সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ড মেম্বার হাসিন মাহাতাব মাহিন। এছাড়া সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন শাহরিয়ার আহমেদ রাহিম, যুগ্ম সচিব হিসেবে রাবেয়া সুলতানা সাথী, কোষাধ্যক্ষ হিসেবে তানজিলা আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক, শিক্ষা সম্পাদক হিসেবে মোহাম্মদ হাসিবুর রহমান নিলয় ও মোহাম্মদ আদনান, প্রতিনিধি বিষয়ক সম্পাদক হিসেবে নাদিরা জান্নাত চৌধুরী, এডমিনিস্ট্রেশন হিসেবে মোহাম্মদ ইয়াসির হামিদ চৌধুরী, ইভেন্ট সেক্রেটারি হিসেবে মেহরাব হোসেন, অপারেশন হিসেবে আহমেদ ফাহমিদ কাদের, ডকুমেন্টস এন্ড মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নূর মোহাম্মদ পরশমণি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মঈনুল হাসান বলেন, 'সংগঠনের সামনে এবং পিছনে যারা থাকেন তাদের সবার অবদানই সমান। সবাইকে যথাযথ প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। তবেই একটি সংগঠন তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। আমি আশা রাখি বিগত বছরের ন্যায় এবছরও নতুন দ্বায়িত্বপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।' 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহাদী হাসান আবির বলেন, "কখনো ভাবিনি এই সংগঠনকে একদিন এই জায়গা থেকে দেখব। এখন চেষ্টা থাকবে, যেন আগামী প্রজন্মও এটিকে নিয়ে একই রকম গর্ব করতে পারে।" 

নবগঠিত কমিটির সভাপতি তাহমিত তাজওয়ার বলেন, "এই পদে আসার আনন্দের চেয়ে এর দায়িত্বটাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব। আমার এবং আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।" 

অনুষ্ঠানের সভাপতি হাসিন মাহাতাব মাহিন বলেন, এই ক্লাবের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো এর নেটওয়ার্ক। আমরা যারা অ্যালামনাই হিসেবে আছি, অনেকেই এখন বিভিন্ন জায়গায় কাজ করছি। আর নতুন আপনারা যে পরিশ্রম, দায়িত্ববোধ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে নতুন যে কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে, তাদের জন্যও আমার আন্তরিক শুভকামনা রইল।' 

উল্লেখ্য, ছায়া জাতিসংঘ সংক্ষেপে মান (MUN) হলো এক ধরনের অনুকরণমূলক আন্তর্জাতিক সম্মেলন যেখানে শিক্ষার্থীরা জাতিসংঘের প্রতিনিধিদের ভূমিকায় অংশগ্রহণ করে। এখানে তারা বিভিন্ন দেশের প্রতিনিধির মতামত উপস্থাপন করে, বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোঁজে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ