রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ০৯:৫৯ অপরাহ্ণ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিনিধি:

নিষিদ্ধ ছাত্রলীগের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির মোড়ল এ মিছিলে নেতৃত্ব দেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নাসির মোড়ল বিদেশে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন।

কয়েক সপ্তাহ আগে ফেসবুকে এক পোস্ট দিয়ে নাসির মোড়ল বলেছেন, ‘দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত গাজীপুরে বড় মিছিল নেই, এ ব্যর্থতা আমাদের খুব কষ্ট লাগে, কারও ভাবনা নেই। মিছিল করতে হবে দ্বিতীয় গোপালগঞ্জের মতোই, আসতেছি যে মাসে গাজীপুর থেকে বের হয়েছি ঐ মাসেই আসব। যারা বলবে?..

মিছিলের আগে নাসির মোড়ল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘গাজীপুরের মাটিতে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। গাজীপুরের মাটিতে ছাত্রলীগকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। শেখ হাসিনাকে এনে জয় বাংলার বিজয় আমরা আনব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অর্ধশতাধিক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান দেয়। তারা মিছিল নিয়ে কিছুদূর গিয়ে মিছিলে অংশ নেওয়া সবাই সটকে পড়ে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা মিছিলে ছিল তা অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ