মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু,পরিবারে শোকের ছায়া, মরদেহ দেশে আনার দাবি

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:২৯ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু,পরিবারে শোকের ছায়া, মরদেহ দেশে আনার দাবি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু,পরিবারে শোকের ছায়া, মরদেহ দেশে আনার দাবি

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো. নাঈম ইসলাম (২৬) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের বাসিন্দা এবং আফাজ উদ্দিনের ছেলে।
আজ বুধবার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা) এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্বজনরা জানান, প্রায় আট বছর আগে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরবে পাড়ি জমান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন নাঈম। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা মো. আব্দুর রহমান, যিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঈম ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি বাবা-মা ও স্ত্রী হ্যাপী আক্তারকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে।
এদিকে, নিহতের স্ত্রী হ্যাপী আক্তারসহ এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ