বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে নিখোঁজ স্কুল ছাত্রী, পরিবারের দাবি হত্যা; বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৫:৪৪ অপরাহ্ণ
মিঠামইনে নিখোঁজ স্কুল ছাত্রী, পরিবারের দাবি হত্যা; বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল

বিজয় কর রতন,  কিশোরগঞ্জ প্রতিনিধি:

মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কোহিনুর (১৬) এর নিখোঁজের ৬ দিন পরেও সন্ধান মিলেনি। আজ বৃহস্পতিবার ২ রা জুলাই সকাল ১১ টায় মিঠামইন সদরের স্কুল, কলেজ সহ শিক্ষকবৃন্দ নিখোঁজ কোহিনুরের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল করেছে। 

মানববন্ধনে মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজ , হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কলেজ স্কুলের শিক্ষক বৃন্দ মানববন্ধনে অংশ নেয়। কোহিনুরের মা নাহার বেগম জানান, তার মেয়েকে হৃদয় নামে এক যুবক হত্যা করে লাশ গুম করে ফেলেছে। তিনি মেয়ে হত্যার বিচার চান । 

এ ব্যাপারে প্রথমে কোহিনুরের মা নাহার বেগম মিঠামইন থানায় ২৭ শে জুন একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে এ অভিযোগের ভিত্তিতে পুলিশ হৃদয় ও তার বোন জামাই ইমরান কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। আজ ২ রা জুলাই কোহিনুরের বড় ভাই শুভ মিয়া বাদী হয়ে মামলা রেকর্ড করার প্রস্তুতি চলছে। আটককৃত ২  জন কে এ মামলায় গ্ৰেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হবে বলে মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান। 

উল্লেখ্য, মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কোহিনুর (১৬) , গত শনিবার ২৭ শে জুন বিকাল ৪ টা থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে কোহিনুরের মা নাহার বেগম মিঠামইন থানায় মেয়ে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেছেন। কোহিনুর মিঠামইন হেলিপ্যাডের পাশে মাইনুদ্দিনের কলোনিতে মা ও ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতো ।  তার বাবার নাম মৃত ফজলু মিয়া। পুলিশ হৃদয় নামে এক অটো চালককে আটক করেছেন। হৃদয় কাওসার হাঁটির মাইনুদ্দিনের পুত্র ।

 অভিযোগকারী নাহার বেগম জানান, ঘটনার দিন শনিবার ২৭ শে জুন বিকালে প্রতিদিনের মতো কোহিনুর প্রাইভেট পড়ার জন্য ৪ টা সময় বাড়ি থেকে বের হয় । প্রতিবেশীরা জানান, রাস্তায় অটোচালক হৃদয়ের সাথে কোহিনুর কে কথা বলতে দেখে । কোহিনুরের সাথে হৃদয়ের সম্পর্ক ছিল। কোহিনুরের মা নাহার বেগম জানান, সন্ধার পরও সে যখন বাড়ি ফিরছিল না তখন প্রাইভেট শিক্ষক হিন্দু পাড়ার কমল ম্যাডামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোহিনুর আজ প্রাইভেটে আসেনি । এরপর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। 

হটাৎ সোমবার ২৯ শে জুন রাত ১০ টায় ঘোড়াউত্রা নদীর তীরে হামিদ পল্লীর পিছনে লোকজন একটি লাশ ভাসতে দেখে এ সংবাদ পুলিশ কে দেওয়ার পর পুলিশ সেখানে গিয়ে কোন লাশের সন্ধান পায়নি স্থানীয়রা বলছে নদীতে লাশ ভাসতে দেখেছে । এমনকি লাশের  ভিডিও প্রকাশ করেছে। লাশের ভিডিও দেখে কোহিনুরের মা নাহার বেগম মেয়েকে চিনতে পেরেছে। কিন্তু নদীর স্রোতে লাশ আর ভেসে উঠেনি ।

আজ বৃহস্পতিবার ২ রা  দুপুর পর্যন্ত লাশের কোন সন্ধান পাওয়া যায়নি। পুলিশ এবং স্থানীয়রা লাশ খোঁজাখুঁজি করছে । 

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, হৃদয় নামে অটোচালক কে এ ঘটনায় আটক করা হয়েছে। পরবর্তীতে তার তথ্য মতে হৃদয়ের বোন জামাই ইমরান মিয়া কে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। হৃদয়ের সাথে কোহিনুরের সম্পর্ক ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। লাশ খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ